উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার পাঁচ উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে আছেন। আবারো বন্যার আশঙ্কা করছেন তারা।
- যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- * * * *
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
- ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
- * * * *
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কবির (৫০) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (শুক্রবার)। ১৯৯২ সালের ২৫ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
বাকিতে চা না দেওয়ায় নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়ায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক চা বিক্রেতাকে খুনের অভিযোগ উঠেছে।
দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এসে পৌঁছেছেন, ভিয়েনায় নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও কালুরঘাট রেল-কাম সড়ক সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি কর্মসূচি ঘোষণা করেছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
রাজধানী শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান ছবিরহাট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, সে ভবঘুরে।
মুন্সীগঞ্জের চাঞ্চল্যকর কিশোরী লায়লা আক্তার লিমুকে (১৭) হত্যার দায়ে মো: খোকন ( ৩৫) নামের এক যুবককে ফাঁসির আদেশসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ
পটুয়াখালীর বাউফলে লক্ষাধিক টাকার অবৈধ চায়না চাইজাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে এ জালগুলো পোড়ানো হয়েছে।
বিদ্যুতের পোলে ডিসের লাইন ঠিক করতে উঠেন শনু মোল্লা (৩২)। কিছুক্ষণ পরই ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লাকে বিদ্যুতের তারে ঝুলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের পোল থেকে ডিস লাইন লাইনম্যান শনু মোল্লার মৃত দেহ নামিয়ে নিচে আনে।
কুড়িগ্রামে দুইদিন ধরে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষ বিশেষ করে আমন খেতের কৃষকরা আতঙ্কে পড়েছেন। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।