২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
- শুকুর মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ, স্মৃতিচারণে তারকারা
- * * * *
- যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার
- * * * *
- যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- * * * *
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
বাংলাদেশ
রাজধানীর দক্ষিণখান গাওয়াইর পেয়ারাবাগ এলাকায় ছুরিকাঘাতে রাফসান হোসেন (১৭) নামে এক দোকানি মারা গেছে। এ ঘটনায় জড়িত তৌফিক নামের একজনকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা শহরের জিরো পয়েন্টে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম নামে এক ট্রাফিক সদস্য নিহত হয়েছেন। তিনি জেলা ট্রাফিক পুলিশের একজন সদস্য ছিলেন।
মাদারীপুরে বুধবার (২৩ আগস্ট) দিনব্যাপী দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুানিতে ৩৮টি দপ্তরের বিরুদ্ধে ১০৭টি অভিযোগ আসে।
পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
যশোরের ডিবি পুলিশের অভিযানে কেশবপুর এলাকা থেকে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের মনিরামপুর,কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে যশোর ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আফ্রিকার দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূতদের দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিহাব (৯) ও অনিক (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ভারত চায় নির্বাচনের আগে ও পরে যেন কোনো সহিংসতা না হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বুধবার বিকেলে পাঁচ পকেটমারকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফলে নিজ কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়।