খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়েছে ১২টি দোকান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালখালী বাজার-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে স্মরণসভা হবে আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট)।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা
মেহেরপুরের গাংনীতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তার নাম ঝুমা খাতুন (১৬)।
কুতুবদিয়ায় নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নিরব দাশ (১৬)। তিনি ওই এলাকার সিতল দাশের ছেলে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষা দেবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার কেন্দ্র ১৩১টি।
আনোয়ারা থানার বারখাইন ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ মো. নুর হোসেন (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
দেশজুড়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। আলোচিত এ ঘটনায় করা ৪৩ মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি জেএমবির এজাহারভুক্ত ১৩২ আসামি।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।
চাঁদপুর ডিএনসি’র অভিযানে ২১কেজি গাঁজা ও ৪শ ৪০পিস ইয়াবা এবং ১টি প্রাইভেটকারসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইলে বজ্রপাতে মোসলেম মোল্যা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় একটি দিঘিতে ৯৫টি ইলিশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রায়হানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদাম মিয়া বাড়ির দিঘিতে মাছগুলো ধরা পড়ে
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। দিনটিকে সিরিজ বোমা হামলা দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় কর্তব্যরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত-নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র্যাব।