সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে এবং তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ
রাজধানীর উত্তর বাড্ডার সবজিগলি এলাকায় ডিস লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তামিম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তামিমের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার মেসেরচর গ্রামে। তামিম ওই এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়। সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান।
সম্ভাব্য সাইবার হামালার ঝুঁকির মধ্যেই ভারতীয় হ্যাকারদের কবলে পরেছে বাংলাদেশী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি ওয়েবসাইট।হ্যাকিংয়ের স্বীকার হওয়া ওয়েবসাইটের মধ্যে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে বলে জানা যায়।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দলটির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কয়েক দিন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তা নদীর পানি এখন স্বাভাবিক রয়েছে। বুধবার তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কালোব্যাজ ধারণ, শোক র্যালী, বৃক্ষ রোপণ, আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শণ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন-কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, বাঙালির সহস্র বছরের আকাঙ্ক্ষা ধারণ ও বাস্তবায়ন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঢাকায় বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা করতে না দেয়া এবং বিভিন্ন জায়গায় হামলা এবং একজনকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ, মিয়ানমার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা প্যান্ট মঙ্গলবার বলেছেন, ভারতের ভবিষ্যত, বিশেষ করে এর নিরাপত্তা বাংলাদেশের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তারাই ঠিক করবে কিভাবে নির্বাচন হবে। এ ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না
একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যাগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে সেনা সদস্যরা।
প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে আবারো একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।