গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছোট বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৫ জন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই।
গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনেই ছিনতাইকারীর হানা দিয়েছে। এসময় ঢিল ছুড়ে যাত্রীদের আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় তার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে তিতাস নদীতে লাফিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ও আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন নারীর মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।
টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামে প্রাথমিকভাবে ১৩৫ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে।
সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণে গণমিছিল করবে। এবার একই দিন ‘শান্তি সমাবেশ’র ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর ১৪ দল।
কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু ও সুন্দর হবে এবং তাদের একবাক্যে অভিমত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশের অগ্রগতি অভাবনীয়।
চাঁদপুর জেলার কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের ইমামকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ইশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) দেখাটা ভাগ্যের ব্যাপার! তবে, এখন এই ওয়ার্ল্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ বনের বিভিন্ন ফরেস্ট অফিস, বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা মিলছে তার।
বিএনপি সংবিধান, আইন, আদালত কিছুই মানে না উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা (বিএনপি) চায় অনির্বাচিত সরকার এবং এরশাদ-জিয়ার মতো পরিবর্তন। তেমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায় তারা। সংবিধান সংশোধন করতে চায়, ক্ষমতার পরিবর্তনের জন্য।
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে।
নারায়ণগঞ্জ শহরে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে জেরিন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম জনি রহমান। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে ২ সন্তান রয়েছে।