বাংলাদেশ

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় টমটম (ব্যাটারী চালিত রিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আতু মিয়ার ছেলে।

বন্যার্তদের উদ্ধারে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

বন্যার্তদের উদ্ধারে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম সোমবার

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম সোমবার

দশ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এই নিলাম অনুষ্ঠিত হবে।

সিন্ডিকেট ভাঙতে না পারলে আরও বাড়বে ডিম-মুরগির দাম

সিন্ডিকেট ভাঙতে না পারলে আরও বাড়বে ডিম-মুরগির দাম

দেশে ডিমের দামে অস্থিরতা চলছেই। বাড়ছে ব্রয়লার মুরগির দামও। এর পেছনে বাজার নিয়ন্ত্রণকারী করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করছে প্রান্তিক ডিলার ও খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। 

ডিজিটাল ব্যবস্থাপনায় অনেক বছর পরেও কবরের সন্ধান পাবেন স্বজনরা : মেয়র আতিক

ডিজিটাল ব্যবস্থাপনায় অনেক বছর পরেও কবরের সন্ধান পাবেন স্বজনরা : মেয়র আতিক

এখন থেকে অনলাইন সেবার মাধ্যমে অনেক বছর পরেও অতি সহজেই মৃত ব্যক্তির কবরের সন্ধান পাবেন তার স্বজনরা। ডিজিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আত্মীয় স্বজনরা এই তথ্য জানতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বেড়ার মাঠ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান

চাঁদপুরে নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান

নৌ-পথের নিরাপত্তা আরো জোরদার ও নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ২৪টি বাল্কহেড জব্দ ও ১৯টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। 

পাবনায় নিখোঁজের দু’দিন পর কৃষকের মৃতদেহ মিললো সেফটি ট্যাংকে

পাবনায় নিখোঁজের দু’দিন পর কৃষকের মৃতদেহ মিললো সেফটি ট্যাংকে

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের দড়ি শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাইরুল ইসলামের সেফটি ট্যাংক থেকে আব্দুল কুদ্দুস প্রামাণিক (৫০) নামের ওই কৃষকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশের উন্নয়ন মডেল অন্যদের অনুপ্রাণিত করতে পারে : বিশ্বব্যাংক

বাংলাদেশের উন্নয়ন মডেল অন্যদের অনুপ্রাণিত করতে পারে : বিশ্বব্যাংক

বাংলাদেশের উন্নয়ন মডেলকে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলো অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার।

সাজেকে যান চলাচল শুরু

সাজেকে যান চলাচল শুরু

রাঙ্গামাটিতে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় দু’দিন বন্ধ থাকার পর বাঘাইছড়ি ও সাজেক সড়কে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চলাচল স্বাভাবিক হয়েছে। 

বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ চালু

বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ চালু

বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টসকর্মী নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা।

কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার

কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাতুল নেছা (১৯) বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার পাতুরিয়া গ্রামের আবুল কাশেম ব্যাপারীর মেয়ে।