লেকের পানিতে ডুবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। তারা হলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাপসিয়া জাহান ঋতু।
বাংলাদেশ
খুলনায় পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মো. মাহিম শেখ নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঊর্মি খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে সুমন মিয়া (২৬) নামের এক পুলিশ সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে স্থানীয় নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যে সন্ত্রাসী সংগঠন তা আবারো আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো।
আওয়ামী লীগ দেশ ছেড়ে পালানোর পথ পাবে না বিএনপি নেতাদের এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলামকে দুদিন আগে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসীদের রোষানলে পড়ে খুন হয়েছেন সাইফুল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের গল্প শোনাবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী। সেজন্য রাষ্ট্রটাকেও সন্ত্রাসী বানিয়ে ফেলছে।
বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই যুগ পর চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি। সুগার মিলের পর এটিই ছিল জেলার একমাত্র ভারি শিল্প কারখানা। কারখানাটি চালু হলে রেশমশিল্পে আবার সুদিন ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের।
পাবনার ঈশ্বরদীতে মিরকামারী (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের জানালার ওপরে লিনটেল ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ঢালাই ভেঙে দিয়েছেন।
শোকের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে বাংলাদেশে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা।
কিশোরগঞ্জ জেলার পাঁচটি হাসপাতালে বর্তমানে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা