বাংলাদেশ

আট মাস পর খুললো ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ, যাত্রীদের স্বস্তি

আট মাস পর খুললো ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ, যাত্রীদের স্বস্তি

দীর্ঘ আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই এ ট্রেন চলাচল শুরু হয়। এতে যাত্রীদের ভোগান্তি কমে এসেছে।

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে হত্যা করেছে।  সোমবার দিবাগত মধ্য রাতে নগরীর ৪নং কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

সমাবেশের তারিখ পরিবর্তন করল জামায়াত

সমাবেশের তারিখ পরিবর্তন করল জামায়াত

বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা সঙ্ঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঙ্ঘাত এড়ানোর লক্ষে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

রাজধানীতে আজ মঙ্গলবার সমাবেশের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ছিলো জামায়াতে ইসলামী। তবে ডিএমপি থেকে অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে দলটি। 

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে দেশটি।

জাতীয় নির্বাচন : সব ভোটকেন্দ্রের তালিকা দাখিলের নির্দেশ

জাতীয় নির্বাচন : সব ভোটকেন্দ্রের তালিকা দাখিলের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের ভোটকেন্দ্রগুলোর তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি

মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি

চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে এমভি ওয়াটার হ্যাভেন-২ নামের একটি লাইটার জাহাজের তলা ফেটে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ডুবে গেছে।

ডেমরায় গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ডেমরায় গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে মো. সাফওয়ান আহমেদ (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী নিঁখোজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাটে  দুর্ঘটনা ঘটে। 

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৩) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার (৬) ও নুহা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

আগামী এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে : নুর

আগামী এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে : নুর

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা গত ২৮ তারিখ থেকে এক দফা আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলাম। আগামী ১ মাস যেকোনো সময় ঢাকায় আসার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। চলমান আন্দোলন কখনো আগাবে, কখনো পেছাবে। আমরা বলেছি এই সরকারের আয়ু এক মাস। আগামী এক মাসের মধ্যে এ সরকারের পতন ঘটবে।

কিল-ঘুষিতে শ্রমিক সরদারের মৃত্যু, আটক ১

কিল-ঘুষিতে শ্রমিক সরদারের মৃত্যু, আটক ১

খুলনা নগরীর গগণবাবু রোডে তুচ্ছ ঘটনায় কিলঘুষিতে শ্রমিক সরদার বাবুল (৫৫) নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আমেরিকায় একাই রুখে দাঁড়িয়েছি: শামীম ওসমান

আমেরিকায় একাই রুখে দাঁড়িয়েছি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনে কঠিন সময় আছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, আমাদের তৈরি হতে হবে।