বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব-২ এর একটি দল সোমবার রূপগঞ্জের বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।

রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরে ১৫৫ খুন

রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরে ১৫৫ খুন

রোহিঙ্গা ক্যাম্পে শুধু রাতে নয়, এখন দিনেও চলছে অস্ত্রের ঝনঝনানি। উখিয়া-টেকনাফে ৩৪টি ক্যাম্পেই পরস্পরবিরোধী একাধিক রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্যাম্পগুলোর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুরে শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা

লক্ষ্মীপুরে শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ৬ মাস বয়সী শিশু জুনায়েদ হোসেনকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় অভিযুক্তকে আটক করা হয়।

যশোরে পাটক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

যশোরে পাটক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

যশোর-বেনাপোল মহাসড়কের পাশে নতুনহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি পাট ক্ষেত থেকে বুলবুল হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দিতেই হবে ড. ইউনূসকে

চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দিতেই হবে ড. ইউনূসকে

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দেয়ার বিষয়ে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

আখাউড়া বন্দর দিয়ে এলো ৫ টন আদা

আখাউড়া বন্দর দিয়ে এলো ৫ টন আদা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়।

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের মুহাম্মদ রাশেদ খান।

মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

মগবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডে এ ঘটনা ঘটে।

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী

নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৫ দিনে হাসপাতালে ভর্তি ২০ জন। এর মধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন ৭ জন। এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। 

ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হয়েছে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম

ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হয়েছে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ট্রাক মালিক- শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানিকৃত পণ্য ওঠানামা স্বাভাবিক হয়েছে। 

কিশোরগঞ্জে নৌকা ডুবে একজনের মৃত্যু

কিশোরগঞ্জে নৌকা ডুবে একজনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকা ডুবে সাবিকুল ইসলাম (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে অষ্টগ্রামের ভাতশালা গ্রামের পাশে দুর্ঘটনাটি ঘটে।