বগুড়ায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি মথুরা পাড়া পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। গত ৬ জুলাই পর্যন্ত সর্বশেষ যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। সেদিন পানির উচ্চতা ছিল বিকাল ৩ টায় ১৫.০৫ মিটার।
বাংলাদেশ
এবার বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
মশা মারতে কামান নয় এবার মশার বাসস্থান খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর তাতে ধরা পড়ল বহুতল ভবনের সুুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল। রবিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযানে উঠে আসে এ চিত্র।
পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত হয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে স্বাগত জানিয়েছেন।
পাবনার আতাইকুলায় চা ল্যকর আবুল কালাম হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদ।
সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দু’জন সাবরেজিস্টার সাক্ষ্য দিয়েছেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল বাংলাদেশের জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচির অংশীদারদের সহযোগিতায় একটি উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত বারবার বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এর অর্থ জনগণ ও জনগণের শক্তিকে অবমূল্যায়ন করা, জনগণকে তোয়াক্কা না করা।
দুদকের পাঁচ মামলা থেকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় তাকে অব্যাহতি দেন।
দিনাজপুরের চিরিরবন্দরে কলেজছাত্রীর এবং নবাবগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি তারা।
যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
দুদকের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে।