হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ
রাজধানীর আফতাফ নগর হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে লাশ হলেন শহিদুল ইসলাম নামে একজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে এবং তিনজন আহত হয়েছেন
সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানি করছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে এই ধর্মীয় উপাচার। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়। যা ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে।
পারিবারিক কোন্দলের জের বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত ট্রাকচালক সমিতির সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রার্থনার মাধ্যমে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় ঈদ প্রথম জামাতের মোনাজাত। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অধিকাংশ বাসিন্দা। নাড়ির টানে ট্রেন ও বাসে করে ফিরেছেন তারা। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এখন প্রায় ফাঁকা ব্যস্ততম এই নগরী।
প্রবল বৃষ্টির মধ্যেই সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহসহ সারা দেশের ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হয়েছে। এখন কোরবানিও চলছে।
কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে ঈদুল আজহা উপলক্ষে আড়াই হাজারের বেশি গরু-ছাগল জবাই করা হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) পক্ষ থেকে পাওয়া এসব পশু উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে পাঠানোর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় বাসায় ঢুকে পরীবারের চার সদস্যের হাত পা বেঁধে ডাকাতির এক দিন পর থানায় মামলা হয়েছে।
আগামী ৩ বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ভারতে চামড়া পাচার রোধে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. সেলিম হাওলাদার (৫৯) মারা গেছেন। আগামী ৩ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নতুন পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল।
গোপালগঞ্জে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
শরীয়তপুরের জাজিরায় বুধবার পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী সাথে পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজা আটকিয়ে জসিম হাওলাদার (৩৬) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩২) শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে।
ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবারের সাথে অভিমান করে নাজিয়া আক্তার সম্পা (১২) নামে এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।