টাঙ্গাইল প্রতিনিধি :সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করেন।
বাংলাদেশ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরির বন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় পবিত্র নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন তারা।
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় এ দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সরকারের উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে আরো এক শ’ বা তার বেশি বাংলাদেশী নাগরিক দেশে ফিরে আসবেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটে পড়েছে। মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশে রয়েছে মেঘের বিচরণ। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষজন। বিড়ম্বনার শিকার হচ্ছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য আলম ঝাপরা হত্যা মামলার আসামি দুরুল হোদাকে (৪০) শ্বশুরবাড়ি থেকে বের করে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জাতীয় ঈদগাহে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মন্ত্রী-এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। এজন্য জাতীয় ঈদগাহ ঘিরে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
পবিত্র ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশ। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে বারহাট্টা-আটপাড়া সড়কের বৃ-কালিকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার শেরপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৬০ গ্রামের মানুষ ঈদুল আযহা উদযাপন করবে আজ বুধবার। চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন আজ।
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ আগামী ১ জুলাই ঢাকা আসছেন। আমিনা জে মোহাম্মেদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।
রাজধানীর মোহাম্মদপুরে ১৪ তলা ভবনের পাঁচ তলায় আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দীনেশ চন্দ্র (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন। ওইদিন তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।