আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া বিএনপি দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা কখনো করে না।
বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগন কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।
বগুড়ায় কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিএনপির চার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এখনও কোথাও যানজট তৈরি হয়নি। ফলে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।
ঈদুল আজহার আর একদিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।
রাজশাহীতে এখন জমজমাট পশুর হাট। তবে দাম কমছে না পশুর। ফলে মানুষের ভিড়ে পশুর হাট জমে উঠলেও কেনাবেচা হচ্ছে কম। মানুষ কেবল দর-দাম করেই হাট মাতিয়ে তুলছেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একাধিক আন্ডার সেক্রেটারি আগামী জুলাইয়ে ঢাকায় আসছেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ নিয়ে ঘোষিত ভিসানীতি প্রণয়নের পেছনের কারিগর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।
চাঁপাইনবাবাগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকে অভিনয় করার সময়ে কেমিক্যাল এর্লাজিক্যাল রি-অ্যাকশনে ১৮ জন অভিনয় শিল্পী অসুস্থ হয়েছেন।
যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাটে কোরবানির পশু কেনাবেচায় অতিরিক্ত হাসিল আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিবন্ধন নিয়ে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে রাকিব (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদরের গরুরহাট এলাকার ওই জিম সেন্টারে শরীরচর্চার সময় তার মৃত্যু হয়। রাকিব চরফরাদি গ্রামের রবিউলের ছেলে। তিনি পাকুন্দিয়ার চর আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।