কুমিল্লা নগরীর জনবহুল বিপনী বিতান এলাকা মনোহরপুরে ইজাজুল হক (২৮) নামের এক যুবককে তাড়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার অবশ্যই অবাধ ও সুষ্ঠুভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান করবে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশবিরোধী অপতৎপরতা ও দেশদ্রোহিতার শামিল।
মোটরসাইকেল দুর্ঘটনায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুজন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
বিশদ অঞ্চল পরিকল্পনা অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত নতুন ১৮ ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মানিলন্ডারিং আইনের মামলায় কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের রায় পিছিয়ে আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স এবং ক্যাথরিন পোলার্ড আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে যৌথভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রবিবার বলেছেন, লিঙ্গ নির্বিশেষে সকল শান্তিরক্ষী যাতে নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশ কার্যকর কৌশল অনুসন্ধানের জন্য আগ্রহী।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় যশোরের বাঘারপাড়ার বহুল আলোচিত আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির প্রাণদণ্ড হয়েছে।
পেরুর লিমার রিমাক জেলায় খননকাজ চলার সময় প্রত্নতাত্ত্বিকরা একটি পাথরের সমাধির ভেতরে সংরক্ষিত এক পুরুষ মমি আবিষ্কার করেছেন।
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (২৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন কটেজ মালিক সমিতি।
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন (২৬) নামে দুই সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলামিন (৩০) ও নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৮৩৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত ২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২২ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৭২)।
চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান ও পাহাড়তলিতে পৃথক অভিযানে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছে ৮শ ইয়াবা পাওয়া গেছে।