বরগুনায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকড়গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম পনু। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়নের তিনি নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর তোরাবগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান। মঙ্গলবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আদালতের রায় বাস্তবায়নের জন্য বিএনপির দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের ওপর।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে রিট জমা দেন।
বাংলাদেশের যেসব দেশের কূটনীতিককে সব সময় নানা বিষয়ে সরব ভূমিকায় দেখা যায়, চীনা রাষ্ট্রদূত সাধারণত সেরকম কেউ নন। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে নানা বিষয়ে যেভাবে প্রকাশ্য মন্তব্য করেন, তাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’ বলেই গণ্য করেন অনেকে। চীনা কূটনীতিকরা সাধারণত এ ধরনের মন্তব্য সযত্নে এড়িয়ে যান।
ঢাকার ভেতরে মে মাস থেকে কুমিল্লা এবং সিলেট গামী বাসের কাউন্টার থাকবে না বলে ঘোষণা দিয়েছিল ঢাকার সিটি কর্পোরেশন। কিন্তু অনেক বাসই এখনো রাস্তায় কাউন্টার বসিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে।
দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম ২০০ সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
“কালকে গিয়া চার কেজি পাইসিলাম, আজকে গিয়া সাড়ে তিন কেজি পাইসি, বিকালে আবার জোয়াল (জোয়ার) আইলে যাবো, যাইলে বোঝা যাইবো কী পরিস্থিতি,” কথাগুলো বলছিলেন চাঁদপুর জেলার রনাগোয়াল এলাকার জেলে জামাল মিজি।
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮) ।
ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের তাদের দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছেন আদালত।