বাংলাদেশ

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৯টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান।

মেট্রোরেলে ঢিল : সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড, জরিমানা ৫০ লাখ টাকা

মেট্রোরেলে ঢিল : সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড, জরিমানা ৫০ লাখ টাকা

ঢিল ছোঁড়ার ঘটনায় মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেছেন কর্তৃপক্ষ।

মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মো. আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে ঘরের জানালা দিয়ে গুলি করে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা নিহত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা নিহত

ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (২ মে) সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) বিকেলে ওই ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক

যাত্রাবাড়ীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক

গাজীপুর থেকে অপহরণ করে যাত্রাবাড়ীর ছনটেকে আটকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতনকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।  

তাড়াশে যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন

তাড়াশে যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন

সিরাজগঞ্জের তাড়াশে চুরির অপবাদে এক যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাড়াশের সগুনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন সরদার বাজার থেকে তুলে নিয়ে এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি : বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আসুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি : বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বিশ্বব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশের উন্নয়নের সাফল্য তুলে ধরেছে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৈশ্বিক ঋণদাতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নে যে নীতিমালা তৈরী করেছেন তা অতীতের কোন সরকার করেন নাই। বর্তমান সরকার  সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।