কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকা থেকে তিতাস ঘোষ (২৩) নামে এক ছিনতাইকারীকে চাকুসহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বিয়ে, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে করা মামলার দায় হতে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এক-এগারোর কুশীলবরা এবং বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় না। বাংলাদেশে সেটি কখনো হবে না।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
পাবনা জেলায় উপযোগী আবহাওয়ার দরুন বেশির ভাগ গাছে প্রচুর কুঁড়ি অঙ্কুরিত হওয়ায় লিচুর বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। এবারো জেলায় প্রায় ৫শ’ কোটি টাকার লিচু উৎপাদনের আশা কৃষক ও কৃষি বিভাগের।
এক বছর হয়ে গেছে ইউনিভার্সাল ফুড লিমিটেডের টেস্টি স্যালাইনের উৎপাদন বন্ধ। তারপরও মাগুরায় বিভিন্ন বাজারের দোকানে বিক্রি হচ্ছে।
শোক ও শ্রদ্ধায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীকে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। তাকে সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দিয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশের বিরোধী বিএনপি জানিয়েছে, নির্বাচন কমিশন তাদের সংলাপের জন্য যে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে তারা অংশ নেবে না।বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
কুষ্টিয়ায় বিআরটিএ’র স্মার্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন করা শুরু হলো।
ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না এই শর্তে তাকে জামিন দেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে, তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি।
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।