খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা ও বাঘাইছড়ি রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ
দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু করা হয়েছে জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।
দোল পূর্ণিমা উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে তিনদিনব্যপী চলা ঐতিহাসিক লালন স্মরণোৎসব শেষ হয়েছে।
দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
চীন ও বাংলাদেশ প্রাকৃতিক সহযোগিতার অংশীদার উল্লেখ করে দুই দেশের সম্পর্কের সম্ভাবনা সীমাহীন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী পশ্চাৎমুখী অপশক্তির বিরূদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই ৭ মার্চের শপথ।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রোববার ভয়াবহ এক আগুনে দুই হাজারের বেশি ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে গেছে। উখিয়ার বালুখালীর ক্যাম্পে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এসব বাড়িঘর পুড়ে যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলা এবং বিস্ফোরণের পর অসহযোগিতার অভিযোগ এনে দুর্ঘটনায় নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম মামলাটি করেছেন।
নানা আয়োজনে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত চেতনার বাতিঘর নামক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- সি /৩ এ ঘটনা ঘটে।
রাজশাহীতে বিষপানে এক দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে স্ত্রীর এবং সোমবার সকালে স্বামীর মৃত্যু হয়।
বিএনপি ক্ষমতায় থাকাকালে ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ৭ ভাষণ তারা নিষিদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
প্রায় ১৩ বছর ধরে বন্ধ থাকা খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত সালফার (ম্যাচে ব্যবহৃত বারুদ) গোডাউনে আগুন লেগেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।