আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ ছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।
বাংলাদেশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনির্বাচিত, অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার পুরনো খেলায় মেতে উঠেছে।
যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের জন্য কৌশলে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে এদের আটক করা হয়।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করে আসছে। তারা ধর্মের দোহাই দিয়ে নানান ফৌজদারি অপরাধ ঘটাচ্ছে। পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি জামাত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা একাত্তরের নৃশংসতাকেও হার মানায়।
খুলনার রূপসায় ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি বাসুদেব রায়কে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রবিবার (৫ মার্চ) দিনগত রাতে রূপসার পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির (ঋণ) টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী চম্পা চাকমাকে (২৮) গলা কেটে হত্যা করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টের বয়লার বিস্ফোরণে আহত আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা সাত।
সিরাজগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।সোমবার (৬ মার্চ) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল গাজীপুরের কালীগঞ্জের কিশোর মিনহাজ খান (১৭)। সামর্থ্য না থাকায় কিশোরপুত্রের আবদার মেটাতে পারেননি বাবা-মা।
আবেদন পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে দু‘জনকে কুপিয়ে জখম করে আহত করার অভিযোগ উঠেছে।
আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ৫টি সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর। সিটি কর্পোরেশনগুলো হলো গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা।