পঞ্চগড়ে আহমদিয়া জামাতের সালানা জলসাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে নানা ধরনের গুজব সৃষ্টি হচ্ছে। এর জের ধরে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে গুজব রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন।
বাংলাদেশ
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নীলফামারীর জলঢাকার বগুলাগাড়িতে বিয়েবাড়িতে গোশত কম দেয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন।
আগামী ১১ মার্চ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে ‘মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।শনিবার (৪ মার্চ) দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাবনার আটঘরিয়া উপজেলায় যোগসাজশ করে নামমাত্র মূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু ভবন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
এবার পাবনা জেনারেল হাসপাতালে ২৪ দিনের একটি শিশুর ক্যানোলা খোলার সময় হাতের একটি আঙ্গল কেটে ফেলার অভিযোগ ওঠেছে হাসপাতালের আঞ্জুয়ারা খাতুন নামের এক আয়ার বিরুদ্ধে।এর আগে অন্য একটি শিশুর তিন আঙ্গুল কেটে ফেলার অভিযোগ ওঠেছিল।
ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
অভিযুক্ত আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে খুলনায় সাতদিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিএমএ। শনিবার (৪ মার্চ) খুলনা বিএমএ ভবনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তুহিন আহমেদ ,কুষ্টিয়া: সাম্প্রদায়িকতা, সহিংসতা বা সংঘাত নয়, বরং লালন ফকির প্রচার করেছেন তাঁর জাতপাতহীন মানবধর্ম। মানবতার প্রাণপুরুষ এই বাউল সম্রাটের জীবন-কর্ম, ধর্ম-দর্শন, মরমী সংগীত ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী, দর্শনার্থী এখন ভীড় করেছেন লালন আঁখড়াবাড়িতে
কক্সবাজার চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন বন্ধের দাবিতে পঞ্চগড় শহরে গতকাল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এদিকে সংঘর্ষের প্রায় ১০ ঘণ্টা পর কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।
চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো। শুক্রবার (৩ মার্চ) ভারতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড এ ঘোষণা দেন।
বিএনপিসহ বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শনিবার (৪ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা।