অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারো পিছিয়েছে। আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ
সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করাহয়েছে। মঙ্গলবার দুপুরে ফল প্রকাশের পর সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ছাত্রলীগকে সর্বজন প্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। কারণ দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা সকল নেতা-কর্মীকে মনে রাখতে হবে।
ওরসে যাওয়ার সময় টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
জরুরি ভিত্তিতে পাইপলাইনের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্রাহকের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি সৌদি বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি’র সাথে তাঁর কার্যালয়ে বৈঠকে করেছেন।
ভোলা জেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে কোন জেলে নৌকা দেখা যায়নি। মেঘনা ও তেতুঁলিয়ার বুক রয়েছে মাছ ধরার জাল ও নৌকা শূন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়ে গেছে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা তাদের নিশ্চয়ই ধরে ফেলব।’
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের অদূরে একবারপুর নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বরিশালে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোর্শেদা বেগম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার তদন্ত (ওসি) আহসান উল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
ভারতের সভাপতিত্বে আগামী ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের প্রতি ভারতের আমন্ত্রণ প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সেরা বন্ধু।
বাংলাদেশ ও জাপান আজ বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার এবং একটি কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে ব্যাপকভাবে আলোচনার জন্য দুই দেশের মধ্যে টোকিওতে ৪র্থ ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) সময় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।