কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ
কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।
বগুড়ার সারিয়াকান্দিতে রাতে একটি গোয়ালঘরে আগুন লেগে পুড়ে গেছে ৪টি গরু। এর মধ্যে ১টির মৃত্যু হয়েছে। এতে গোয়ালঘরের সবকিছুই পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত দেছার উদ্দিন প্রামানিকের ছেলে খোরশেদ আলম খোকার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে।
নোয়াখালীর সদর উপজেলার চর মটুয়া থেকে এক সিএনজি চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার হত্যার কোনো রহস্য জানাতে পারেনি। সোমবার দুপুরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছতা-জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে।
বিশ্বের আরো ৪৪ দেশের নাগরিকত্ব পেলেও বাংলাদেশীরা দেশেও নাগরিকত্ব হারাবেন না। অর্থাৎ তারা দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ পাবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।
রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বনানীতে এ দূতাবাস উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বাংলাদেশের চট্টগ্রাম শহর ও কক্সবাজার জেলাকে ‘মাদকপ্রবণ অঞ্চল’ হিসাবে ঘোষণা করে কড়া পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো।তিনি বলেন, দেশের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোন দল নির্বাচন না করলে সেটি গ্রহনযোগ্য হবে না।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে পাবনার কৃষকরা তাদের জমিতে বোরো ধান রোপণ করেছেন। আবার অনেক চাষি এখনো তাদের প্রস্তুতকৃত জমিতে ধান রোপণের কাজ করছেন।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেস্টা করেছে। তার ফলাফল মানুষ জানে।