তিন দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইল বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শেখ আহমদ (৩৮) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করেন। এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে। তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। সামরিক সরকার এলেই আগে রাজনীতিবিদরা বলতেন, সামরিক সরকার বিরাজনীতিকরণ করণের মাধ্যমে রাজনীতি নষ্ট করা হচ্ছে।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চলমান গণআন্দোলনের পরবর্তী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ মার্চ দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা করবে দলটি।
কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.১০ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ঠিকই বলেছেন যে বিডিআর বিদ্রোহ ছিল দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র।
খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সীমান্তে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে কোনো তুলনা হতে পারে না।প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণ চায় না।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল, সেনাবাহিনীসহ অন্যান্য যে বাহিনী রয়েছে- সবাই আমরা একসাথে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকান্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল ।