আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।
বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগতির একটি পিকআপ চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম ইফতিয়াক রাব্বি (৩৩) বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন। বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।
প্রায় ১১ বছর পর পালিয়ে থাকার পর বরিশালে মোটরসাইকেল চালক হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নে জ্যান্ত বাইম মাছ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত চলে যায় মুখের ভেতর। এ সময় গলায় আটকে নিশ্বাস বন্ধ হয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুর (১৩) মৃত্যু হয়েছে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় অ্যালকোহল পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত সম্প্রতি তাদের পদযাত্রার নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও প্রতিহিংসামূলক রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। এটা তাদের পুরোনো চরিত্র।’
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে যাচ্ছেন। এ সময় তিনি সেখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। একই সঙ্গে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি।
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার।
চট্টগ্রাম নগরের জামালখানে দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে দুই জন হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলল ৪টার দিকে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও এলাকাবাসী জানান, বুধবার রাত ৮ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।