নোয়াখালীর সুধারামের ভাটিরটেক গ্রামে মৃগী রোগে আক্রান্ত তাহমিনা আক্তার (১৯) নামে এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই তরুণীর পিতার নাম মো. সেলিম। তাহমিনা দীর্ঘদিন মৃগী রোগে অসুস্থ ছিল।
বাংলাদেশ
রংপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পর্যায়ক্রমে রংপুর মহানগর আওয়ামী লীগের ৬ থানায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের খাদ্যশস্য রফতানি অব্যাহত রাখতে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার মেয়াদে আগামী ১৮ মার্চ (শনিবার) শেষ হতে যাচ্ছে।
যশোরের বেনাপোল আইসিপিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ কর্তৃক জয়েন্ট রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন।
ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় এ ঘটনা ঘটে।
এম মাহফুজ আলম, পাবনা: পাবনার কুষ্টিয়াপাড়ায় ব্লক প্রদর্শণীর‘রাইস ট্রান্সপ্লান্টার’ পদ্ধতিতে সমলয় চাষাবাদের আওতায় অল্প খরচে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ওই রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসুক বা না আসুক রোহিঙ্গাদের শিগগির নিজ দেশে ফিরে যেতে হবে।
বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ঘাটে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে একটি নামবিহীন ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
বাংলাদেশে চলতি বছরের হজ যাত্রীদের জন্য সৌদি আরবে আসা যাওয়ার বিমান টিকেটের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে হজের খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে হজের জন্য আগ্রহীদের নিবন্ধনই কম দেখা যাচ্ছে।