ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে গড়াই সেতুর টোলঘর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাই হয়। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ।
- ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক
- * * * *
- হোয়াটসঅ্যাপ আনছে ট্রাভেল ই-সিম, বিদেশ গেলে চালু থাকবে ইন্টারনেট
- * * * *
- সন্ধ্যা নামলেই যে ৫টি সতর্কতা অবলম্বন করতে বলেছেন মহানবী (সা.)
- * * * *
- মশা দূর করতে ঘরে লাগাতে পারেন যেসব গাছ
- * * * *
- মণি রত্নমের সিনেমায় ছোট চুলে নতুন লুকে সাই পল্লবী
- * * * *
বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করবেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে সিআরবি শহীদ মিনারের পাশে থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
সাবেক বিএনপি নেতা ও প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা আগুনে মৃত্যু একজনের লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।
ঢাকাস্থ জার্মান দূতাবাস রবিবার জানিয়েছে, দুই দেশের মধ্যকার ‘দৃঢ় সম্পর্ক জোরদার’ করতে ছয় জার্মান সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ করতে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ড. বিনয় জর্জ। আজ রবিবার সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
রাজধানীর আদাবর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।