বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
- ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক
- * * * *
- হোয়াটসঅ্যাপ আনছে ট্রাভেল ই-সিম, বিদেশ গেলে চালু থাকবে ইন্টারনেট
- * * * *
- সন্ধ্যা নামলেই যে ৫টি সতর্কতা অবলম্বন করতে বলেছেন মহানবী (সা.)
- * * * *
- মশা দূর করতে ঘরে লাগাতে পারেন যেসব গাছ
- * * * *
- মণি রত্নমের সিনেমায় ছোট চুলে নতুন লুকে সাই পল্লবী
- * * * *
বাংলাদেশ
গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শনিবার সকালে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনটি বিকেল হয়ে যায়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।
দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শুক্রবার জানিয়েছেন, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।
নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে ফতুল্লার কোস্টগার্ডের একটি টিম। পরে এসব বিষাক্ত চিংড়ি পুড়িয়ে ফেলা হয়েছে।
রোহিঙ্গা সংকটের প্রায় ছয় বছরের মাথায় এ প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গাদের জন্য দেওয়া জীবন রক্ষাকারী সহায়তার পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হচ্ছে
বরগুনার পাথরঘাটার কাকচিড়া সড়কের আলিশ্বার মোড়ে ইজিবাইক ও ইটবোঝাই টমটমে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মালিতে মোতায়েন জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনী তার ১১০ সদস্যের একটি কন্টিনজেন্ট যোগ দিতে যাচ্ছে (এমআইএনইউএসএমএ)।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা।
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পর্যটক মা ও তার শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অপর দুই সন্তানকে নিয়ে ওই নারীর স্বামী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা-মাতা এবং পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেছেন।
১০ দফা দাবি আদায়ে ঢাকায় আজ পৃথক পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি একই সময়ে এই কর্মসূচি শুরু করবে।
মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারেজ মিয়া (৪৩)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
হবিগঞ্জের বাহুবলের বাগানবাড়ি এলাকায় বিরতীহীন বাস সার্ভিসের একটি বাস উল্টে অন্তত চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটের কারনে প্রায় ১ মাস পর গত বুধবার রাত ১২ টার দিকে আবার ৬৬০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটটি চালু হয়।