নওগাঁয় সড়কে ব্যারিকেড দিয়ে ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ
দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সবুর-মঞ্জু প্যানেল সবকটি পদে জয়লাভ করেছে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চলমান আন্দোলন কমসূচি পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ ২টি নৌকা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাংলাবাজারে আজ আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ভোররাতে বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার ১১তম বার্ষিকী আজ শনিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় তাঁরা খুন হন। ঘটনার ১১ বছর পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীরা এখনো শনাক্ত ও গ্রেফতার হয়নি।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।'
বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
যশোরের শার্শায় নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে র্যাব এ ঘটনায় নিহতের প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব।
রাঙ্গামাটিতে এক উপজাতীয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মগবান এলাকার আসামবস্তি-কাপ্তাই সড়কের একটি আগর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজধানীতে ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
মেহেরপুর গাংনীর বামন্দীর একটি মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।