চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাত করে রফিক (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৯২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাটোরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তারা হলেন- সদর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (৩৫)এবং চাঁনপুর গ্রামের সোনাউল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩০)।
জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নানামুখি পদক্ষেপ নিয়েছেন। তিনি চান নারী সংসারের হাল ধরুক।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শুরু করে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৭ হাজার কেজি জাটকা ও ৬ জেলে এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌপুলিশ।
এইচএসসি পরীক্ষায় পাস করেও আশানুরুপ ফল না পাওয়ায় উর্ষিয়া সুলতানা (১৯) নামের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নেত্রকোনা জেলার সীমান্ত কলমাকান্দার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে মোবাইলফোন ট্যাপিংয়ের জন্য সরকারের সমালোচনা করেছেন।
ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।বুধবার এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার।
কুষ্টিয়ার মিরপুওে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে সুলতান উল আলম লিংকন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার। স্মার্ট কানেক্টিভিটি দরকার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছর উচ্চমাধ্যমিকে ফলাফলে দেশ সেরা সাফল্য হলেও এবছর অবনমন ঘটেছে।
নোয়াখালীর সদর উপজেলায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।
নোয়াখালী সদর উপজেলা থেকে জুয়ার সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে চালান দেয়া হয়। তাদেরকে আদালতের মাধ্যমে চাঁদপুর কারাগারে পাঠায় থানা পুলিশ।