দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
অর্থনীতি
চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশের সবচেয়ে বড় বিজনেস ইভেন্ট 'বাংলাদেশ বিজনেস সামিট' এর শেষ দিন আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিজনেস সামিটের সমাপনী দিনের প্রথম প্লেনারি সেশন শুরু হবে।
‘কর আদায় সহজীকরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,’ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে এ প্রক্রিয়া আরও সহজ করতে হবে।
পাঁচমাস পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামগ্রিক মূল্যস্ফীতি আবারো বেড়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সার্বিক মূল্যস্ফীতির সাথে খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অপরিবর্তিত রয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)কর্মকর্তাদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১ টায় আগারগাঁও অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়।
বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করার সময় তিনি বলেছেন, ‘আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য।’
বাংলাদেশে ক্রমাগতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার বিষয়টি ভবিষ্যতে ব্যাপক উদ্বেগের বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে বর্তমানে দেশের অর্থনীতির যে অবস্থা তাতে হঠাৎ করেই রিজার্ভ ঘুরে দাঁড়াবে না। ফলে, সামনের মাসগুলোতে রিজার্ভ নিয়ে সঙ্কটে পড়তে পারে সরকার।
পবিত্র রমজান উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন। আজ ১১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এছাড় প্রযোজ্য। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে ১২ মার্চ।
ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার (০৮ মার্চ) রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
পাবনার সাঁথিয়া থানার গনেশপুর অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ চাষি বিড়ি জব্দ করেছে র্যাব-১২। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করে র্যাব। এ ঘটনায় ২ টি মটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে।
বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগির দাম দফায় দফায় বেড়ে ২৫০ টাকায় গিয়ে ঠেকেছে। খুচরা বিক্রেতারা বলছেন, এই মুরগির দাম আগে কখনও এতটা বাড়েনি।
বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে নির্দেশনা জারি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে হার্ড কপি আকারে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্রয়লার মুরগি ও ডিমের দাম ২০% থেকে ৫০% শতাংশ বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষেরা তাদের দৈনিক আমিষ গ্রহণে কাটছাঁট শুরু করেছেন। এর ফলে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।