দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতি
দেশে রপ্তানি আয় আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্যাংকগুলো এখন থেকে রপ্তানিকারকদের প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী এবং ডলারের দর বৃদ্ধি পাওয়ায় মূল্যবান এ ধাতুটির দাম কমেছে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি বেড়েছে ৩৫.৬৯ শতাংশ।
বন্দর, মহাসড়ক ও রেলপথ নির্মাণে তিন প্রকল্পের আওতায় ১ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ হাজার ৯৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করে কুষ্টিয়া ডিবি পুলিশ। এ ঘটনায় ১ টি সিএনজিসহ একজনকে আটক করা হয়েছে।
নতুন টাকা মানেই বাড়তি আনন্দ। আর ঈদে এ টাকা আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। সালামি, বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতে অনেকেই নতুন টাকা দিয়ে থাকেন। ফলে সাধারণ মানুষের কাছে নতুন টাকার প্রতি আকর্ষণ একটু বেশি।
সম্প্রতি ডিম, মুরগির মাংস, গরু ও খাসির মাংসের দাম বৃদ্ধির বিষয়টি বেশ আলোচনায় এসেছে। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছে যে, ঢাকা শহরে এক বছরের ব্যবধানে পরিবার প্রতি খাবার খরচ বেড়েছে ২৫ শতাংশ।
শুধু ফেব্রুয়ারি মাসেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ২৫ শতাংশের বেশি। আর ওই মাসের হিসেবে ঢাকায় চারজনের একটি পরিবারের সাধারণ খাবার খরচ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার টাকার বেশি।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মার্চ) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
‘অসম’ চুক্তির শর্ত নিয়ে গোপনীয়তা, কয়লার মান ও দামের সীমা নিয়ে ধোঁয়াশা, উৎপাদন খরচের হার, ক্যাপাসিটি চার্জ এবং ঝুঁকির দায়ের শর্ত নিয়ে প্রশ্ন থাকার পরও ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির যে চুক্তি করেছে, তার কঠোর সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।
চলতি মাসের (মার্চ) প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার।
চলতি বছরের জানুয়ারিতে মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে এক লাখ ৫৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে। একই সময়ে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭ জন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে এবং বিড়ির শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।
সাত মাসের ব্যবধানে দেশে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ৪৯৫টি। জানুয়ারি শেষে নিবন্ধিত হিসাব বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭টি। গত বছরের জুন শেষে যার সংখ্যা ছিলো ১৭ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৬৪২টি।
বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলায় পুনর্বাসন ও পুনর্গঠনে জরুরি সহায়তা হিসেবে ২৩ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। গতকাল শুক্রবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।