বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমানে বিশ্বে অর্থনীতির যে গতি সেই গতির সঙ্গে তাল মেলাতে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ চাই, সবার জন্য চাই।
অর্থনীতি
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার ডেপুটি গভর্নর (ডিজি) হতে যাচ্ছেন। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন তিনি।
ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
নীলফামারিতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৬ লক্ষাধিক অনুমোদনহীন নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ ফ্রেশ বিড়িসহ একটি কাভার্ড পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্বাধীন বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। রবিবার অভিযান চালিয়ে এসব অবৈধ বিড়ি জব্দ করে কুষ্টিয়া ডিবি পুলিশ।
রেকর্ড পরিমাণ কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরে ইনার আনকোরেজে ভিড়ল ১০.২০ মিটার গভীরতার মেসিয়ান স্পায়ার নামে একটি জাহাজ। বুধবার (১২ এপ্রিল) বিকাল থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার ভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।সোমবার (১০ এপ্রিল) আটকের মাধ্যমে ১ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করেন বলে শুল্ক কর্মকর্তাদের দাবি।
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। রেকর্ড দাম বাড়ানোর পর এর দাম কমানো হলো। মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মধ্যবিত্তদের কথা চিন্তা করে কম দামে নতুন মোটরাসাইকেল নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড হোন্ডা। বাইকটির নাম দেওয়া হয়েছে ‘শাইন ১০০’। টিভিএস মেট্রো, হিরো হিরো স্পেলনডর এবং বাজাজ প্লাটিনার মতোই পছন্দের তালিকায় উঠে আসতে পারে হোন্ডার এই বাইকটি।
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণসীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার সর্বোচ্চ ২ কোটি ডলার ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছে। এর আগে আড়াই কোটি ডলার দেয়া হতো। অন্যান্য ক্যাটাগরির জন্য একইভাবে কমানো হয়েছে ঋণ।
পাবনা প্রতিনিধি:পাবনা জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বহু অসাধু ব্যবসায়ী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রি করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। মাঝে মধ্যে কিছু ধরা পড়লেও অনেকে গোপনে নকল বিড়ি তৈরি করে বাজারজাত করা অব্যাহত রেখেছেন।
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনকালে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (৯ এপ্রিল) থেকে পাওয়া যাবে নতুন টাকা। নির্ধারিত কয়েকটি ব্যাংকের ৪০টি শাখায় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নতুন টাকা সরবরাহ বন্ধ থাকবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ১১ মাস পরে মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম হ্রাস পেয়েছে।
চরম ঋণ সংকটে ভুগছে বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশ। সামনের সপ্তাহগুলোয় এ সংকট আরও তীব্রতর হতে পারে। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে এই ঋণ সংকট।