বাংলাদেশে জ্বালানি তেলের নজিরবিহীন দাম বাড়ানোর জন্য সরকার বিশ্ব বাজারে তেলের মূল্য, পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি'র লোকসান কমানো এবং পাচার হওয়ার আশঙ্কার কথা জানালেও বিশ্লেষকরা বলছেন প্রকৃত অর্থে ঋণ দাতা গোষ্ঠীগুলোর সাথে বৈঠকের আগে সংস্কারে সদিচ্ছা প্রকাশের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অর্থনীতি
জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক খাদ্য মূল্যসূচক অনুযায়ী, টানা চতুর্থ মাসের মতো জুলাইয়ে খাদ্যমূল্য কমেছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন এ দাম।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, জুলাই মাসে আমদানি-রফতানি বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ হ্রাসের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে স্বস্তির আভাস মিলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে খুব সহসা অর্থনীতি স্বাভাবিক হয়ে যাবে।
একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রোববার এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকির আওতায় আসছে দুর্বল ১০ ব্যাংক। পর্যাপ্ত জামানত না রাখা, দুর্বল জামানত, অনিয়মের মাধ্যমে সৃষ্ট ঋণ, খেলাপি ঋণের আধিক্য, আয়ের তুলনায় ব্যয় বেশি এমন ব্যাংকগুলোকে তদারকির আওতায় আনা হচ্ছে।
দেশের বাজারে স্বর্ণের দাম আরো বাড়ানো হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এ ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৮ টাকা হয়েছে
দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ, যা জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া জুলাই মাসের হালনাগাদ তথ্যে এসব জানানো হয়।
ডলারের নতুন দরে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার। প্রতি ডলার ৯৪ টাকা হিসেবে এই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি টাকা। এবারই প্রথমবারের মতো ডলার এই দরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। এর আগে টাকার বিপরীতে প্রতি ডলার ৮৪ টাকা থেকে ৮৬ টাকা দরে বাইরে থেকে সার আমদানি করা হতো।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশ থেকে ৩৯৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে।
দেশে চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো: আবদুল জলিল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
‘ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন কাজ’ শীর্ষক প্রকল্পসহ মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বাংলাদেশ ব্যাংকের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি ব্যয় বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায় অর্থবছরে দেশে ১৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার চলতি হিসেবের ভারসাম্যে বা ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) ঘাটতি হয়েছে।
দেশে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এতে কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে বেড়ে হলো ২২ টাকা আর ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশে সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু করা হয়েছে। যদিও নতুন করে সুদের হারে পরিবর্তন আনা হয়নি।নতুন নিয়ম চালু করার কয়েকটি উদ্দেশ্য রয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।