বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সবচেয়ে বড় ধাক্কা আগামী ২০২৪ ও ২০২৬ সালে আসবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর মধ্যে প্রথম চাপটা আসবে চীন থেকে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অর্থনীতি
জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারসহ সকল দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয়ে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরো আট সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর পর তৃতীয় দিন কোথায়, কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার সূচি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল)। ১৯ জুলাই রাত সাড়ে ৯টা থেকে সরবরাহকৃত গ্যাসের চাপ কমে যাওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে
বাংলাদেশসহ সারা বিশ্বে এখন খাদ্যসহ সব পণ্যের দাম হুহু করে বাড়ছে। জ্বালানির দাম বাড়ায় পণ্য পরিবহণের খরচও বাড়ছে। এতে সব পণ্যের দাম আরও বেড়েছে।
বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুন মাস শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো।
মূল্যস্ফীতি রেকর্ড ভেঙেছে প্রতিটি খাতেই। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪২ শতাংশ।মঙ্গলবার বিবিএসর ওয়েবসাইটে প্রকাশিত জুন মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মতিঝিল থেকে কমলাপুর লাইনে সিভিল ওয়ার্কস, রোলিং স্টকস মডিফিকেশন, স্টেশন প্লাজা নির্মাণের লক্ষ্যে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দেড় বছর এবং ব্যয় বেড়েছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা।
ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছে। এই প্রথমবার এক ডলারের দাম হয়েছে ৮০ রুপিরও বেশি। চলতি আর্থিক বছরে টাকার দাম সাত শতাংশ কমল।ভারতীয় রুপির দাম কিছু দিন ধরে পড়ছিল। মঙ্গলবার সকালে তার রেকর্ড পতন হয়।
ট্যাক্সিক্যাব কোম্পানি উবার বিশ্বের বহু দেশেই এখন পরিচিত নাম হয়ে উঠেছে সম্প্রতি এই উবারকে ঘিরে এমন হাজার হাজার দলিলপত্র ফাঁস হয়েছে - যা নিয়ে ব্রিটেন ও ইউরোপে শুরু হয়েছে হৈচৈ ।
দীর্ঘ সাড়ে ১০ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দরে রোববার প্রথম দিনে ৫১২ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। মানভেদে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালোমানের সোনার দাম কমে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।
চট্টগ্রামের চন্দনাইশে কাঞ্চন জাতের ঐতিহ্যবাহী অর্গানিক পেয়ারা (স্বাস্থ্যসম্মত) উৎপাদন এখন হুমকির মুখে পড়েছে। সরকারি ও বেসরকারি ভাবে এই জাতের পেয়ারা ও বাগান রক্ষণাবেক্ষণ করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে তা হারিয়ে বা বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মুদ্রাবাজারের অস্থিরতায় ডলারের তেজ বাড়ছে। কিন্তু বাজারের দখল হারাচ্ছে ডলার। টাকার বিপরীতে যেমন ডলারের দাম বাড়ছে, তেমনি ডলারের বিপরীতে ইউরোর দরপতন হচ্ছে। তবে পাউন্ড এখনো তার আগের অবস্থান কিছুটা ধরে রেখেছে। ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দামও কমছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রফতানির সনদ পাইনি।
হঠাৎ রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসায় কিছুটা উদ্বেগ এবং শঙ্কা দেখা দিয়েছে। যদিও এ শঙ্কা খুবই প্রাথমিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবুও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। কারণ এটা একটা সতর্কবার্তা।