বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারো ৩০.০১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গতকাল ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের এই প্রবাহ এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অর্থনীতি
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বৃহস্পতিবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
ঈদুল আজহা আগামী ২৯ জুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে।
বেসিক ব্যাংক কেলেঙ্কারির প্রধান হোতা ও সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশে আর কিছুদিন পরেই কোরবানির ঈদ। বিভিন্ন এলাকায় গরুর খামারীরা প্রস্তুতি নিচ্ছেন হাটে গরু তোলার। তবে এ বছর সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুপালনের খরচও বেড়েছে।
তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, ঋণের নামে ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের সুদের ব্যবসা বন্ধ ও তামাক চাষিদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে লালমনিরহাট তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা নানা কাজে ব্যস্ত থাকি। এর মধ্যেও জরুরি প্রয়োজনে মার্কেটে যেতে হয়। যদি গিয়ে দেখেন মার্কেটটি বন্ধ, তাহলে কেমন লাগবে।
বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে সবরকমের চিনির দাম বেড়ে চলেছে। খোলা চিনি পাওয়া গেলেও বাজার থেকে অনেকটাই উধাও হয়ে গেছে প্যাকেটজাত চিনি।সরকার নির্ধারিত দামে খুচরা বাজারে চিনি বিক্রি হয়।
তফসিলি ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করতে হবে। একইসঙ্গে শাখাগুলোতে গিয়ে গ্রাহক সহজে দেখতে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট গ্রহণের নোটিশ দিতে হবে।
ঈদুল আজহার আগে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০ ও ২০০ টাকার নতুন নোট।
চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯ কোটি ৭১ লাখ টাকা। একই সময়ে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৮৩ কোটি ৯৬ লাখ টাকা। বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য আমদানি কমায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ হয়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বাংলাদেশে এখন প্রায় ১০ হাজার শিল্প ও কল-কারখানা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৮ হাজার ৪৫৫টি শিল্প ও কল-কারখানায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন আহসানুল আলম। সোমবার (১৯ জুন) ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকার রাজকীয় ভুটানি দূতাবাস ঢাকায় প্রথম ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩ এর আয়োজন করছে। আগামী ২৩ থেকে ২৫ জুন রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ মেলার আয়োজন করা হয়েছে।