পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ২৪৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অর্থনীতি
বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশকে প্রায় সাড়ে ৩৬ হাজার কোটি টাকার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। এক বছরে এত ঋণের প্রতিশ্রুতি এর আগে কখনো দেয়নি সংস্থাটি। চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে এ পর্যন্ত মোট ৩ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ
আগামীকাল সোমবার (১২ জুন) খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাংলাদেশ ব্যাংক সবধরনের ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।
ভারতের পরই বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি খরচ করেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেশী দেশ ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন বাংলাদেশিরা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার।
সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তামাক ক্রয়ের উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারী কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষী সুরক্ষা কমিটি।
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ। শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়ে জাহাজ এম.ভি জে হ্যায়।
দেশের সব কর্মকর্তা-কর্মচারীদের ট্যাক্স রিটার্নসহ তাদের 'সম্পদ ও দায়'-এর বিবরণী দাখিল করার বিধান রেখে উত্থাপিত হয়েছে নতুন আয়কর আইন-২০২৩।
আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। খুচরা বাজারে গত কয়েক দিনে প্রতি কেজি পেঁয়াজে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।
এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৩ দশমিক ১৯ শতাংশ। এপ্রিল মাস শেষে বাণিজ্য ঘাটতি ১ হাজার ৫৭৩ কোটি ডলারে নেমে এসেছে। গেল বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৬৯ কোটি ডলার।
সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট, শপিং সেন্টার ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক:
বাংলাদেশ ব্যাংক (বিবি) সকল স্তরের জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ১৪ জুন তার বোর্ড সভায় অনুমোদনের জন্য ‘ডিজিটাল ব্যাংক’ নীতিমালার প্রস্তুতি সম্পন্ন করেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-২৩ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ জুন) অনুষ্ঠিত সেমিনারে “U.S. Political Corruption and Management Earnings Forecast” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. হাসিবুল চৌধুরী।