২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২০ মে)। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
- উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
- * * * *
- লবণ নিয়ে বিপাকে কুতুবদিয়ার চাষিরা
- * * * *
- বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে ফিরছেন জেলেরা
- * * * *
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ অনিবার্য কারণে ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা পিছিয়ে দিয়েছে।
যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার যশোর শাখার উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার বিকেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে রিকশা, সিএনজি ও বাসের ভাড়া এবং খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শাখা ছাত্রলীগের একাংশ।
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে এ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (কুবিসাস) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়ার ভিত্তিহীন, মিথ্যাচার ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
পাবিপ্রবি প্রতিনিধি: ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি’র ২০২৩-২৪ রোটারী বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা. মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের রোটা. দিদারুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞানের বিভাগের আয়োজনে 'আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা' শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ইতিহাস বিভাগ নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬৬ তম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ অভয়নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও এই স্কুলের ১৭ শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটসহ ১৭টি বিষয়ে এই স্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক আসামিকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।