ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। এনিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার (১৪ মে) দুপুরে হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন।
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
- উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
- * * * *
- লবণ নিয়ে বিপাকে কুতুবদিয়ার চাষিরা
- * * * *
- বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে ফিরছেন জেলেরা
- * * * *
শিক্ষা
বাংলাদেশ-মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানায় সোমবার (১৫ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ১৫ মে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে এক ছাত্রীকে নির্যাতনের আলোচিত ঘটনার সুরাহা হয়নি তিন মাসেও। উচ্চ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্টো রেজিস্ট্রার দপ্তরের ত্রুটিযুক্ত নোটিশের ফলে বিশ্ববিদ্যালয়কে আদালত কর্তৃক ভৎসনার ঘটনা ঘটেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ইউজিসির সাথে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ৪র্থ ত্রৈমাসিক কর্ম-পরিকল্পনা (এপ্রিল-জুন ২৩)-এর অংশ হিসেবে আজ (১৩ মে) শনিবার সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে রোববারের (১৪ মে) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের টটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী ও প্রি-টেস্ট পরীক্ষা পেছানো হয়েছে। মাধ্যমিক স্কুলের বর্ষপঞ্জি অনুসারে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ৭ থেকে ২২ জুন পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা ও প্রাকনির্বাচনী পরীক্ষা হবে।
১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করতে এক বছর সময় লেগেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সদ্য শেষ হওয়ার ১৭তম নিবন্ধন পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করার টার্গেট নিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে। প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামের পাঠদান চলার ৪ মাস পর প্রথম শ্রেণিসহ অন্যান্য চার শ্রেণিতে কীভাবে মূল্যায়ন করা হবে তার নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মাদক ও র্যাগিং নির্মূলসহ শিক্ষার্থী সংশ্লিষ্ট ৩৩ দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।