৩০শে এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পূর্বের পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনার মুখে পড়েছিল সরকার। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দেয়া হয়েছে ২৩ নির্দেশনা।
শিক্ষা
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এ পরীক্ষার জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
নতুন শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গুচ্ছের সকল ত্রুটি সংশোধনসহ বিগত দুই বছরের গুচ্ছের সংশ্লিষ্ট সকল খাতের আয়-ব্যয়ের তালিকা চেয়েছেন তারা। এছাড়া ভর্তি পরীক্ষায় কিভাবে খরচ করা হবে তার সুস্পষ্ট বিধি জানতে চান তারা।
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৮ এপ্রিল দুপুর ১২টা হতে।
পাবিপ্রবি প্রতিনিধি: দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান দুটিই শেখানো হয়। নতুন নতুন আবিষ্কার এবং জ্ঞান উদ্ভাবনের জন্য তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞান শেখানোর কোন বিকল্প নেই। আর এই ব্যবহারিক জ্ঞান শেখানোর জন্য প্রয়োজন ল্যাব এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি। কিন্তু এসবের কোন কিছুই নেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি বিভাগে। এই বিভাগটির নাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। দীর্ঘদিন ধরে ল্যাব সুবিধা ছাড়াই এই বিভাগটিতে চলছে পাঠদান।।
বিগত সময়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল, তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
কুবি প্রতিনিধি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা'- এ প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আরও ১১ শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এ, বি, সি ও ডি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুদের আবেদন আগামী ১০ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দেয়া হয়েছে।
মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন।
‘তিস্তা ইউনিভার্সিটি’ নামে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এই বিশ্ববিদ্যালয়টি হবে রংপুরে। এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১১১টিতে।
সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত এবং 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে।
পবিত্র মাহে রমজান, ইস্টার সানডে, নববর্ষ, শবেকদর, জুমাতুলবিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল (রবিবার) থেকে ৪ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।