কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। রবিবার (১৯ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশে লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, একই শিক্ষাবর্ষের আইসিটি বিভাগের দুই শিক্ষার্থী কাজল হোসেন ও ইমতিয়াজ শাহরিয়া এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান চৌধুরী অনশনে বসেন।
শিক্ষা
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (১৯ মার্চ) ১২৫তম একাডেমিক কাউন্সিলের (জরুরি) সভায় এ সিদ্ধান্ত হয়।
গুচ্ছ থেকে বেরিয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষার্থীরা।রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছেন তারা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত দা’য়াওহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ছাত্রলীগ।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে জেএসসি ও জেডিসি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্যার এ এফ রহমান হলের ২য় বর্ষের শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের ‘বড় ভাই’রা হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও হলে স্বাভাবিকভাবে থাকার জায়গার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। বুধবার দুপুর ১২ টায় এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস চলবে।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার শিক্ষা মন্ত্রণালয় সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এজাহার দায়েরের জন্য ঝিনাইদহের শৈলকুপা থানায় আবেদন করেন।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের উপর বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন।
যশোরের ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ১৩ শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৬ জন ছাত্র ও ছাত্রী রয়েছে ৭ জন। এর মধ্যে দুজন ভাই-বোন রয়েছেন।