মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷
শিক্ষা
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আজ রবিবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর তথ্য জানানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গণবিজ্ঞপ্তি থেকে ভর্তির পর এখনো ৩৪ আসন ফাঁকা রয়েছে। বিভাগগুলোতে মাইগ্রেশন (বিভাগ পরিবর্তন) সম্পন্ন হলে বাড়তে পারে ফাঁকা আসনের সংখ্যা। এ ফাঁকা আসন রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন ও অর্থ কমিটির মেয়াদোত্তীর্ণ পদে নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এম মাহফুজ আলম, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নাফিজা আক্তার নাঈমা (রোল-১৪৬৩) ও তানভির হোসেন (রোল-১৪৫৮) ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্যাতনের শিকার ছাত্রী শনিবার ক্যাম্পাসে এসে নতুন হল বাছাই করেছেন বলে জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় প্রভোস্টকে প্রত্যাহার ও জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয় হাইকোর্ট।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাহাড়ে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১মার্চ) সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পশ্চিম পাশের পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের ময়লা ফেলার স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
অবশেষে প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বৃত্তির ফল প্রকাশ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
কুষ্টিয়া হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাথে লোকপ্রশাসন বিভাগের খেলা চলাকালীন এই ঘটনার সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশিরা।
কারিগরি ত্রুটির কারণে পুনরায় যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে জেলা, বিশ্ববিদ্যালয়ও হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র্যাগিং ও যৌন নিপীড়নবিরোধী শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।