প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
শিক্ষা
আজ মঙ্গলবার ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ, ৮৩ হাজার, ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার মোট নম্বর ছিল ১০০ এবং সময়সীমা ছিল দু'ঘণ্টা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৫ মে নির্ধারণ করা হয়েছে।
মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) একাডেমিক কারিকুলামের অংশ ছায়া আদালত কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে। জাঁকজমক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
প্রাথমিকের পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করছে সরকার। এ ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।
ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের একান্ত সচিব (পিএস) আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।
খারাপ আচরণের প্রতিবাদ করায় রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে।
চলতি বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বা ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে ভর্তি ফি দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা। যা এর আগে ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কুবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।
পাবিপ্রবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।