শিক্ষা

নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরও বলেন, এবার যে বই গেছে সেখানে বলা আছে পরীক্ষামূলক সংস্করণ। আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সাথে বসেছি। এরপরও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। এছাড়াও সামাজিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা রটানো হচ্ছে। 

পাঠ্যবইয়ে ভুল সংশোধনী দিল এনসিটিবি

পাঠ্যবইয়ে ভুল সংশোধনী দিল এনসিটিবি

পাঠ্যবইয়ের ভুল স্বীকার করে এবার সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নবম-দশম শ্রেণির তিনটি পাঠ্যবইয়ের সংশোধনী দেয়া হয়েছে।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংশোধনী প্রকাশ করেছে এনসিটিবি।

সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালায় সংশোধন

সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালায় সংশোধন

সংশোধন আনা হয়েছে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায়। সহোদর-সহোদরা বা যমজ ভাইবোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে সে ক্ষেত্রে অপরজন ভর্তি কমিটিতে আবেদন করতে পারবে। ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হচ্ছে না

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হচ্ছে না

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

ইবির অষ্টম মেধা তালিকা ১৭ জানুয়ারি

ইবির অষ্টম মেধা তালিকা ১৭ জানুয়ারি

ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সপ্তম মেধাতালিকার ভর্তি শেষে ৪৬৪টি আসন খালি রয়েছে। শূন্য আসনের ভর্তির জন্য আগামী ১৭ জানুয়ারি অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক বিদ্যালয়ে ১ শিফট চালুর নির্দেশনা, বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ

প্রাথমিক বিদ্যালয়ে ১ শিফট চালুর নির্দেশনা, বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাবল শিফটের পরিবর্তে এক শিফটে ক্লাস নেয়ার ব্যাপারে সরকার যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ার কথা জানিয়েছেন দেশটির প্রত্যন্ত এলাকার শিক্ষক অভিভাবকরা। এই নির্দেশনা ‘বাস্তবভিত্তিক নয়’ বলে তারা মনে করছেন।

বঙ্গবন্ধুর মানবিক গুণাবলিই মুক্তিকামী মানুষের নেতা বানিয়েছে : কুবি উপাচার্য

বঙ্গবন্ধুর মানবিক গুণাবলিই মুক্তিকামী মানুষের নেতা বানিয়েছে : কুবি উপাচার্য

'বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি সারাজীবন বাংলাদেশের জন্য, মুক্তিকামী মানুষের জন্য, স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। 

মাধ্যমিক স্কুলে দুপুরের খাবার চালু করতে চায় সরকার

মাধ্যমিক স্কুলে দুপুরের খাবার চালু করতে চায় সরকার

মাধ্যমিক পর্যায়ের ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সারা দেশের স্কুলে দুপুরের খাবার (মিড ডে মিল) চালু করতে চায় সরকার। ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া কমিয়ে আনতে ও তাদের মধ্যে অপুষ্টি দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চবিতে বিভিন্ন ঘটনায় ১৮ শিক্ষার্থী বহিষ্কার

চবিতে বিভিন্ন ঘটনায় ১৮ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন সময় অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষ, ভাঙচুর ও সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

পিআইবিতে কুবি সাংবাদিক সমিতির সদস্যদের প্রশিক্ষণ

পিআইবিতে কুবি সাংবাদিক সমিতির সদস্যদের প্রশিক্ষণ

 কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (কুবিসাস) সাংবাদিকদের নিয়ে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কতৃক আয়োজিত ৮ এবং ৯ জানুয়ারি দুইদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সমাপ্ত হয়েছে।

কুবিতে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত

কুবিতে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের আয়োজনে রিসার্চ টক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মার্কেটিং রিসার্চ কোর্সের অধীনে এ রিসার্চ টকের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ইবির অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী ৪ ফেব্রুয়ারী

ইবির অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী ৪ ফেব্রুয়ারী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ৪ ফেব্রুয়ারী ২০২৩ অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।