উৎসব মুখর পরিবেশে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ২০২৩ সালের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিভিন্ন শ্রেণিতে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
শিক্ষা
শের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন শুরু হবে আজ রোববার।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বই ছাপার মধ্যে সমস্যা হলে সমাধানের চেষ্টা অব্যাহত থাকে। ২০২৩ সালের জন্য যে বইগুলো তৈরী করা হচ্ছে সেগুলোতে কোনো ভুল হলে আমরা সেগুলো সংশোধন করেই পৌঁছাচ্ছি।
দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, শিক্ষিত স্মার্ট নাগরিক হতে গেলে ভদ্রতার বিকল্প কিছু নেই। আর দক্ষতার মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে 'স্মার্ট ক্যাম্পাস' হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আট নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আগামী ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে।
যশোরের ঝিকরগাছার নাভারণে অবস্থিত আকিজ কলেজিয়েট স্কুলে উৎসব মূখর পরিবেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে নিয়োগ পরীক্ষা বন্ধের অভিযোগ উঠেছে। বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট পদের নিয়োগের জন্য পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় টাইপিং দক্ষতা পরীক্ষা শুরু করতে গেলে নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে কর্তৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকরা। আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম প্যানেলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সর্বোচ্চ ২১৮ ভোট পেয়ে সভাপতি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দেশের সরকারি-বেসরকারি ২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে শূন্য আসনে ফের লটারির নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল সভাপতি ও মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার ঐতিহ্যবাহী কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে দিবসটি পালন করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হলেও আলাদা পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগ।
মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।