বিশ্বে সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় সোমবার (১৬ অক্টোবর) শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।
জাতীয়
চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
কারিগরি কাজের জন্য টানা তিনদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল। সোমবার সকাল থেকে আগের সময় সূচি অনুযায়ী চলাচল শুরু করে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়াএ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮০ প্রকল্পের উদ্বোধন করবেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সারা দেশে এসব প্রকল্পের উদ্বোধন হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকায় আসবেন। তার সফরে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন গুরুত্ব পাবে।
আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’
বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে।
নেতিবাচক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিচার বিভাগে দীর্ঘদিনের পুঞ্জিভূত মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের অনেক দেশ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। প্রকৃতিতে শুরু হচ্ছে শীতের আমেজ। ইতোমধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। প্রকৃতির এই পরিবর্তনে দেশের আট বিভাগ বৃষ্টিহীন থাকতে পারে।