জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য বিলাসবহুল ২৬১টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি গাড়ি কিনতে প্রায় দেড় কোটি টাকা খরচ হবে।
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র অর্জন করেছি।
সারাদেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে আগামী ২৪ অক্টোবর ৪ দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ডাটা অনলাইনে এন্ট্রি করার সময়সীমা বাড়ানো হয়েছে। ১০ অক্টোবর থেকে বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বর্তমান কৃষিকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য টেকসই ও নিরাপদ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে নেওয়া সবচেয়ে বড় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তথ্য অধিকার আইনের (আরটিআই) প্রয়োগ বাধাগ্রস্ত করে তথ্য সরবরাহ না করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের এই জরিমানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন যে- ভোট কারচুপি করে কেউ পার পাবে না এবং এ ধরনের মনোবৃত্তি তাদের রাজনৈতিক দলের নেই।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ, বিনিময় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার পরও মানুষের মৃত্যু বেদনাদায়ক।
আধুনিক পদ্ধতিতে নতুন বন্দরের পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে বিভিন্ন দেশের বন্দর পরিদর্শনের অংশ হিসেবে আজ ভিয়েতনামের জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নেতৃত্বে পায়রা বন্দরের একটি প্রতিনিধিদল।
নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সঙ্ঘাতের আশঙ্কার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। ‘মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন: আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো আজ বুধবার (১১ অক্টোবর) পালিত হচ্ছে দিবসটি।
অতীতে আষাঢ়-শ্রাবন ছিল ভরা বর্ষার মৌসুম। দিন বদলে এখন শরতকালেও থাকছে দেশজুড়ে তুমুল বৃষ্টির ঘনঘটা। এ বছর শরতে এসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এবার বিদায়ের পালা ‘বর্ষাকাল’র।