বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বুধবার (১১ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।
জাতীয়
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর।
সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকান্ডের বিপক্ষে এবং যুদ্ধের নামে ফিলিস্তিনের সাধারণ মানুষকে জিম্মি করা কখনো সমীচীন নয়। এটি যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনেরও পরিপন্থী।
আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে স্কাউটিং এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল মূলত বাংলাদেশের প্রি-অ্যাসেসমেন্ট করতে এসেছেন। তাদের মূল ফোকাস হলো সুষ্ঠু, স্বাধীন, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।
আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রতিনিধিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ‘ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটি’র ইলেকট্রনিক্স এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.এ.এফ.এম শাহেন শাহ।
স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
বাংলাদেশের অন্যতম গভীর ও প্রমত্তা নদী পদ্মা। গত বছরের ২৫ জুন চালু হয় এ নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে দীর্ঘ সেতু। বাঙালি জাতির গৌরবের ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মাসেতু চালুর মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের মাত্র ১৫ মাসের ব্যবধানেই পদ্মাসেতুতে চালু হচ্ছে ট্রেন।
পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।