প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
জাতীয়
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ১৯ জেলায় তীব্র বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে হতে পারে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি। সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি উন্নয়নশীল দেশগুলোর এ প্রচেষ্টাকে সহায়তার জন্য উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
ডেঙ্গু চিকিৎসায় ২৯ কোটি টাকায় ২০ লাখ আইভি ফ্লুইড স্যালাইন কিনবে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৭ই সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ক্রয়-বিক্রয় অধিশাখা এই অনুমোদন দেয়।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তথ্য অধিকার আইন-২০০৯-এর মাধ্যমে দেশের মানুষের জন্য মৌলিক অধিকারের আওতায় তথ্য প্রাপ্তি নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশে ৭০টি গুমের ঘটনা এখনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মোট ৮৮টি গুমের বিষয়ে সরকারের কাছে প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।
গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ৮ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সদরদপ্তরে দুজনের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক হয়।
নির্বাচনের প্রশিক্ষণ নিতে রাশিয়া যাবেন ইসি কর্মকর্তা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এজন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসানুল কবির ফেরদৌসকে প্রশিক্ষণের জন্য রাশিয়া পাঠাচ্ছে সংস্থাটি।
মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেটেছে। বেড়েছে বৃষ্টিপাত। আভাস রয়েছে অতিভারী বর্ষণের। সোমবার (১৮ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।