বৈদেশিক মুদ্রার সংকট কাটানোর অন্যতম সহজ উপায় রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। আর বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানো সহজ করতে হবে। তাই বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়াতে প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছানোর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
জাতীয়
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসে ৫টি ইউনিট চেস্টায় ৯টায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা করার ক্ষেত্রে বাস্তব বিষয়গুলো বিবেচনা করে নীতিমালা এবং কর্মসূচি গ্রহণ করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
দেশে চলমান মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৪ বিশিষ্ট নাগরিক।
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় ও লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর বেসরকারি ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ করা প্রয়োজন।
নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসকের পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক তা নির্বাচন কমিশন চায় না।
কয়েক দিন আগেই আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এতে বিদ্রোহ বা বিশৃঙ্খলা করলে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়। পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করার বিধানও রাখা হয়েছে। তবে তা এখনও আইনে রূপ পায়নি। জাতীয় সংসদের মাধ্যমে শিগগিরই এটাকে আইনে পরিণত করা হবে বলে জানা গেছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল শুরু হয়। রাজধানীর ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিরতিহীনভাবে বিআরটিসি বাস চলাচল করছে।
বায়ুদূষণের শীর্ষ দশে আজও রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অবস্থান ৯ নম্বরে রয়েছে শহরটি। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির ৮টি বাস দিয়ে প্রাথমিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। সোমবার থেকে ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস। অর্থাৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে। অন্য পথে চলবে না।