জাতীয়

ইসির নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী পাঁচ বছরের জন্য দেশের ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রবাসী শ্রমিকরা বিমানবন্দরে অপরাধীর মতো নিগৃহীত হন-পীর ফজলুর রহমান

প্রবাসী শ্রমিকরা বিমানবন্দরে অপরাধীর মতো নিগৃহীত হন-পীর ফজলুর রহমান

কাজের জন্য যেসব প্রবাসী শ্রমিক বিদেশে যান, বিমানবন্দরে তারা এমনভাবে নিগৃহীত হন যেন তারা অপরাধী। এমনকি প্রবাসী শ্রমিকরা দেশে ফেরার সময়ও হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে (ইউএনজিএ৭৮) যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন।

সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩ পাস

সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩ পাস

প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনতে এবং অভিবাসন সেক্টরে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গ্যাস ও জ্বালানি তেলের আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন বে-টার্মিনাল এলাকায় "তেল ও গ্যাস টার্মিনাল" নির্মাণ করা হবে।  

সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন

সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে। 

জানুয়ারি থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

জানুয়ারি থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

আগামী জানুয়ারি নাগাদ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর এক কোটি ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর হয়ে যাবে এবং তখন সেই কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিশ্ববাসী জানবে বঙ্গবন্ধু কিভাবে একটি জাতির রূপকার হলেন : তথ্যমন্ত্রী

বিশ্ববাসী জানবে বঙ্গবন্ধু কিভাবে একটি জাতির রূপকার হলেন : তথ্যমন্ত্রী

 বহু প্রতীক্ষিত 'মুজিব-দ্য মেকিং অভ আ নেশন' চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হলো কানাডার বিশ্বখ্যাত টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। 

সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর, বিল, ২০২৩’ উত্থাপন

সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর, বিল, ২০২৩’ উত্থাপন

জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর, বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে। 
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন। 

সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ উত্থাপন

সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ উত্থাপন

জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন। 

আদিলুরের রায় নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

আদিলুরের রায় নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা হয়। সেই মামলার রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংসদের অধিবেশন শুরু

সংসদের অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৪টা ২২ মিনিটে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয়েছে। 

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে এবং মশার হাত থেকে বাঁচতে হলে মশারি ব্যবহার করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। মশা মেরে শেষ করা যাবে না। নিজেরাও সচেতন হতে হবে।’ বৃহস্পতিবার গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এডিসি সানজিদাকে রংপুরে বদলির খবরটি গুজব : স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি সানজিদাকে রংপুরে বদলির খবরটি গুজব : স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি হারুনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তের পর এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলির বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।